গাজায় অন্তত সাড়ে ৬ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

গাজায় অন্তত সাড়ে ৬ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ অবরোধের ১০৩ দিন পূর্ণ হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, বর্তমানে ৬.৫ লাখেরও বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে প্রায় ১২.৫ লাখ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে, যাকে আন্তর্জাতিক সংস্থা ‘বিপর্যয়কর ক্ষুধা’ (catastrophic hunger) বলে আখ্যা দিয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার সকল সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা সৃষ্টি করছে, যা আধুনিককালের অন্যতম নৃশংস সম্মিলিত অবরোধ হিসেবে বিবেচিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে: গত তিন দিনে ডজনখানেক মানুষ শুধুমাত্র খাদ্য ও ওষুধের অভাবে মারা গেছে। এখন পর্যন্ত ৬৭ জন শিশু দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে। মানবিক সহায়তা অব্যাহতভাবে বন্ধ থাকায় পরিস্থিতি

আরও ভয়াবহ আকার নিচ্ছে। এই অবস্থাকে সরকার “লজ্জাজনক আন্তর্জাতিক নীরবতা” বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ও বিভিন্ন মানবাধিকার সংস্থাও দীর্ঘদিন ধরে গাজায় মানবিক সহায়তার জরুরি প্রয়োজনে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা বলছে, যদি দ্রুত ও স্বাভাবিকভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানো না যায়, তাহলে এই সংকট পুরোপুরি দুর্ভিক্ষে রূপ নিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!