গাজাবাসীকে দয়া করুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

গাজাবাসীকে দয়া করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
গাজাবাসীর প্রতি ইসরাইলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস। বৃহস্পতিবার ডব্লিউএইচওর বার্ষিক অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের স্বার্থেই ইসরাইলের শান্তি প্রতিষ্ঠা করা জরুরি। এএফপি, আলজাজিরা। গেব্রেয়াসুস বলেছেন, এই যুদ্ধ ইসরাইলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর কোনো স্থায়ী সমাধান আসবে না। তিনি খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা এবং চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র বানানোকে ‘অন্যায়’ ও ‘নিকৃষ্ট’ বলে অভিহিত করেছেন। টেড্রোস বলেছেন, শুধু একটি রাজনৈতিক সমাধানই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আমি আপনাদের কাছে দয়া দেখানোর অনুরোধ জানাচ্ছি। এটি আপনাদের জন্য, ফিলিস্তিনিদের জন্য ও মানবতার জন্য ভালো। শুক্রবার জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরাইলি হামলার মাত্রা

বেড়েই চলেছে। গাজার মোট ভূখণ্ডের প্রায় ৮১ শতাংশ এখন ইসরাইলি বাহিনীর ঘোষিত জোরপূর্বক বাস্তুচ্যুতি আদেশের মুখে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, পুরো শহরকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। নতুন করে শুরু হওয়া ‘গিদিয়নের রথ’ নামক সামরিক অভিযানের পর এই হামলাগুলোর তীব্রতা আরও বেড়েছে। আলজাজিরা জানিয়েছে, শুক্রবার সকালে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে ইসরাইলি ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নতুন করে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৮২২ জন নিহত এবং এক লাখ ২২ হাজার ৩৮২ জন আহত হয়েছেন। গত সপ্তাহে গাজার চারটি প্রধান

হাসপাতাল হামলার শিকার হওয়ায় চিকিৎসাসেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে বর্তমানে ১৯টি চালু আছে, যেখানে কর্মীরা ‘অসম্ভব কঠিন পরিবেশে’ কাজ করছেন। সংস্থাটি জানিয়েছে, গাজার প্রায় ৯৪ শতাংশ হাসপাতাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। যার ফলে উত্তর গাজার বাসিন্দারা প্রায় সব ধরনের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে টানা ১১ সপ্তাহের অবরোধের পর প্রায় ১৩০ ট্রাক ত্রাণ প্রবেশ করেছে গাজায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান