গণমাধ্যমে ছুটির গেজেট চায় জার্নালিস্ট কমিউনিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫
     ৭:১৯ অপরাহ্ণ

গণমাধ্যমে ছুটির গেজেট চায় জার্নালিস্ট কমিউনিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫ | ৭:১৯ 130 ভিউ
পবিত্র ঈদুল ফিতরসহ সকল সরকারি ছুটির দিনে সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াসহ সকল গণমাধ্যমে ছুটি ঘোষণার সরকারি গেজেট জারির দাবি জানিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে দেওয়া এক আবেদনে বৃহস্পতিবার এ দাবি জানিয়েছে সংগঠনটি। জার্নালিস্ট কমিউনিটির সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ঈদসহ ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনো সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছে মাফিক

ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে সরকারি সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে গেজেট জারি করা একান্ত আবশ্যক। আবেদনে আরও বলা হয়েছে, এ বছর পবিত্র ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণার পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবস, লাইতুল ক্বদর ও শুক্র-শনি সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন ছুটি ভোগ করবেন। সেখানে সাংবাদিকদের জন্য ৩ দিনের ছুটি ঘোষণা করায় সাংবাদিক কমিউনিটির মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিকদেরকে লাইলাতুল কদরের কোনো ছুটি দেওয়া হয় না এবং ছুটির দিনে কাজ করারও কোনো

পারিশ্রমিক প্রদান করা হয় না। এমতাবস্থায় সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াসহ সকল গণমাধ্যমে লাইলাতুল কদরসহ পবিত্র ঈদুল ফিতরে কমপক্ষে ৭ দিনের ছুটি ভোগ করার ও অন্যান্য সরকারি ছুটির দিনে সকল গণমাধ্যমে ছুটি প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে তা গেজেট আকারে প্রকাশ করা সময়ের দাবি। সকল গণমাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করার লক্ষ্যে সরকারি ছুটির দিনগুলোতে গণমাধ্যমেও ছুটি ঘোষণার সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে জারি করার দাবি জানানো হয়। সেই সঙ্গে ছুটির দিনে কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদে প্রদান করার নির্দেশ প্রদান করতে অনুরোধ করা হয়। জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ-এর সদস্য সচিব

সাংবাদিক মো. মিয়া হোসেন বিষয়টি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা