গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। রোববার বিকালে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা একটা ‘ছাত্র-জনতার’ উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। মির্জা ফখরুল বলেন, এটা শুধু রাজনীতির জন্য নয়। সেটা আমরা সর্বক্ষেত্রে- যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন এবং

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রসহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই। তিনি বলেন, ‘যে নামে আজ টুর্নামেন্ট হচ্ছে, জিয়া স্মৃতি টুর্নামেন্ট। প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দেশের সব ক্ষেত্রে প্রত্যক্ষ ছোঁয়ায় দেশ এগিয়েছিল। আজ তার উত্তরসূরি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।’ মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের তরুণ-যুবকরা ক্রিকেট ভক্ত হয়েছে ইদানিং। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক একসময় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন। আজ তিনি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করছেন। এর আগে বেলুন ও সাদা কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জা ফখরুল

ইসলাম আলমগীর। রংপুর বিভাগের সব জেলা থেকে আটটি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিতে আরও বক্তব্য দেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা