ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র
খুলনায় রংমিস্ত্রিকে গুলি করে হত্যা
খুলনায় মো. সোহেল (৩০) নামে এক রংমিস্ত্রিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের হাজী মুহসীন রোডে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল সাতক্ষীরার আমুলিয়া রাজাপুরের খালেক কারিগরের ছেলে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা রংমিস্ত্রি মো. সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে। এতে তার পিঠের ডান পাশে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান
মিঠু বলেন, রাতে নগরের হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হয়ে মো. সোহেল নামে এক যুবক খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।
মিঠু বলেন, রাতে নগরের হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হয়ে মো. সোহেল নামে এক যুবক খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।



