খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
খুলনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বক্কর সিদ্দিকের আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এনসিপির খুলনা জেলা সমন্বয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। আবু বক্কর সিদ্দিক কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের আব্দুল মালেক গাজীর পুত্র। ভিডিওতে দেখা যায় এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক ও একজন নারী ভিডিও কলে অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন। এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ বলেন,আবু বক্কর সিদ্দিক ৫

আগষ্ট পর্যন্ত স্বৈরাচার সরকারের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এখন এনসিপির খুলনা জেলার সমন্বয় কমিটিতে তার নাম দেখে আমরা বিস্মিত হয়েছি। তবে এই ভিডিওটি অনেকদিন পূর্বের বলে এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক দাবি করেন। কয়রা উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর সিদ্দিকের ছড়িয়ে পড়া ভিডিওটি খুবই আপত্তিকর। এই ধরণের লোকজনকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না সামাজিকভাবে তাদের বয়কট করা উচিত বলে মনে করছি। জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক মো. রাহাত হোসেন বলেন বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি । যেহেতু এটি তার একান্ত ব্যক্তিগত নৈতিক স্খলন এর দায় কোনভাবেই সংগঠন নেবেনা। তারপরও আমরা বিষয়টি তার কাছে নোটিশ করা

হয়েছে। তিনি উপযুক্ত জবাব দিতে না পারলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য ওহিদুজ্জামান বলেন,এই ভিডিওটি সম্পর্কে আমার জানা নেই। তবে কোন ব্যক্তির দায় সংগঠন নেবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন, ঝুঁকিতে রপ্তানি ও লাখো শ্রমিকের কর্মসংস্থান এএফপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: পরিণতি জানি, তবুও দেশে ফিরতে চাই, দেশের মানুষ আমাকে ডাকছে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি