খালি পেটে টক দই খাওয়া কি ঠিক? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

খালি পেটে টক দই খাওয়া কি ঠিক?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
টক দই স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। বিশেষ করে যারা দুধ খেতে পারেন না,তারা বিকল্প হিসেবে টক দই খেতে পারেন। তবে দইয়ে চিনি মেশালে হবে না। এর পরিবর্তে লবণ দিয়ে, বিশেষ করে বিট লবণ দিয়ে যদি টক দই খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায। শরীর-স্বাস্থ্যের অনেক সমস্যার সমাধানও হয়। অনেকেরই প্রশ্ন, খালি পেটে টক দই খাওয়া কি আদৌ ঠিক? দইয়ের ঘোল কিংবা লাচ্ছি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে। এ কারণে খিদে পেলে দই খাওয়া যেতেই পারে। এতে দীর্ঘক্ষণ পেট ভরে থাকবে। সহজে খিদে পাবে না। দইয়ের শরবত তৈরি করে নেওয়াও খুবই সহজ। অল্প সময়ে বানিয়ে নেওয়া

যায় এই স্বাস্থ্যকর পানীয়। খালি পেটে টক দই খাওয়া কেন উপকারী দইয়ের মধ্যে প্রচুর প্রোবায়োটিকস থাকে যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। সেই সঙ্গে হজমশক্তি ভালো হয়। এতে বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা দূর হয়। পেট ভার লাগে না। প্রোবায়োটিকস সমৃদ্ধ টক দই খালি পেটে খেলে অন্যান্য খাবার হজমে সাহায্য করবে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দূর হবে। নিয়মিত পেট পরিষ্কার হয়ে যাবে। দইয়ের মধ্যে থাকা ক্যালশিয়াম, প্রোটিন হাড়ের গঠন মজবুত করে। হাড়ের ক্ষয় রোধ করে। দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি পেশি মজবুত এবং সুঠাম করতেও সাহায্য করে। তাই খালি পেটে দই খেতে পারেন আপনি। গরমের দিনে খালি পেটে টক দই খেলে শরীর ঠান্ডা

থাকবে। বাইরের গরম বাতাস শরীরে প্রভাব ফেলবে না। দেহের স্বাভাবিক তাপমাত্রা সঠিক ভাবে বজায় থাকবে। কিছু সমস্যাও রয়েছে খালি পেটে টক দই বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে। তাই যাদের অ্যাসিডিটি হওয়ার প্রবণতা রয়েছে তাদের খালি পেটে টক দই না খাওয়াই ভালো। আবার দই যেহেতু ঠান্ডা জিনিস, তাই যাদের অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে খালি পেটে দই খাওয়ার অভ্যাস সর্দির কারণ হতে পারে। বিশেষ করে যাদের সাইনাসের সমস্যা রয়েছে তা বাড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল