খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬

খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬ |
চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, কোনো আঞ্চলিক দেশ যদি ইরানের কোনো দ্বীপ দখলের প্রচেষ্টায় সহায়তা করে, তাহলে সেই দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ ধারাবাহিক হামলা চালানো হবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালিবাফ জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ‘ইরানের শত্রুরা’ একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। যদিও তিনি ওই দেশের নাম উল্লেখ করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আশঙ্কা তৈরি হয়েছে যে খার্গ দ্বীপ লক্ষ্যবস্তু হতে পারে। এটি ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র এবং মূল ভূখণ্ডের খুব কাছাকাছি অবস্থিত। আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়াচ্ছে।

মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২,০০০ সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেরিন বাহিনীর ইউনিটও যুদ্ধজাহাজে করে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর পথে রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট বলেছেন, ইরানকে ‘পরাজয় স্বীকার’ করতে হবে, নইলে আরও কঠোর হামলার মুখে পড়তে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। যদিও তেহরান তা অস্বীকার করেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যদি ইরানের ভূখণ্ডে হামলা হয়, তাহলে তারা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালী এলাকায় নতুন ফ্রন্ট খুলতে পারে। এক্ষেত্রে হুতি বিদ্রোহী গোষ্ঠীও ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। গোষ্ঠীটি ইয়েমেনে সক্রিয় এবং ইরানের সমর্থনপুষ্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের