খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করল হিজবুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করল হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
থেমেছে ইসরাইল-ইরান-যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী সংঘাত। ১২ দিনের এ যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আর এর ঠিক কয়েক ঘণ্টা পর দেশটির সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করে ইরানের বিজয় উদযাপনের ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম। ইরানে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করার সময় থেকেই তেহরানকে সমর্থন জানিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এবার সেটা আবারও পুনর্ব্যক্ত করল সংগঠনটি। এক ভিডিও বার্তায় কাসেম বলেন, ‘আমরা নিশ্চিত করছি এবং গর্বিত যে আমরা ইরানের সঙ্গে আছি। আমরা ইমাম খামেনির তত্ত্বাবধানে আছি।’ কাসেম আরও বলেন, ‘ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থার চারপাশে অভূতপূর্ব জনমত এবং আগ্রাসনের

বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য ইমাম খামেনির চারপাশে সমাবেশ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, খামেনি একজন সাহসী, জ্ঞানী এবং অনুপ্রেরণাদায়ক নেতা। যিনি সবক প্রতিবন্ধকতা কাটিয়ে মাঠে দাঁড়িয়ে থেকে লড়াই করেন। তিনি কেবল স্রষ্টার ভয়ে ভীত এবং বিজয়ের প্রতি আত্মবিশ্বাসী।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮