খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় সায় দেননি ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় সায় দেননি ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
চলমান সংঘাতের অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা এঁটেছিল ইসরায়েল। তবে ওই পরিকল্পনায় সায় দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেন, 'ইরানিরা কী একজন আমেরিকানকেও হত্যা করেছে এখনো? না। তারা এরকম কিছু না করা পর্যন্ত আমরা এমন কী তাদের রাজনৈতিক নেতাদের হত্যা নিয়ে আলাপও করতে চাই না।' কর্মকর্তারা বলেন, ইরানে হামলা চালানোর পর থেকেই শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলেছেন। এক পর্যায় ইসরায়েল জানায়, তাদের সামনে ইরানের শীর্ষ নেতাকে (খামেনি) হত্যার সুযোগ আছে। তবে ট্রাম্প সেই পরিকল্পনা উড়িয়ে দেন বলে

দাবি করেছেন ওই দুই কর্মকর্তা। ট্রাম্প নিজেই পরিকল্পনা নাকচ করার বার্তা দিয়েছেন কী না, তা নিশ্চিত করেননি কর্মকর্তারা। ফক্স নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে বলেন, '(আমাদের দুই জনের) কথোপকথনের বিষয়ে অনেক মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে। এর অনেকগুলোই ঘটেনি এবং আমি সে আলোচনায় যেতে চাই না।' 'তবে আমি আপনাকে এটুকু বলতে পারি। আমি মনে করি আমরা সেটাই করি, যেটা আমাদের করা প্রয়োজন এবং আমরা তা করতে থাকব। আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে কোনটা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক', যোগ করেন নেতানিয়াহু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু