ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত
যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ
ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত
সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ক্লাস ফোরে মেরেছিল বন্ধু, ৫০ বছর পর ভয়ঙ্কর প্রতিশোধ
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় একদিন সহপাঠী বন্ধুর হাতে মার খেয়েছিলেন তিনি। তখন সেটা ছিল একেবারে ছেলেমানুষি ব্যাপার। কিন্তু সেই ঘটনার রেশ যে তিনি ৫০ বছর ধরে মনে পুষে রেখেছিলেন, সেটা কেউই কল্পনা করতে পারেননি।
সম্প্রতি সেই স্কুলের অনুষ্ঠানে এসেই বালকৃষ্ণণ খুঁজে পান সেই পুরনো ‘সহপাঠী’—ভি জে বাবুকে। বাবু ৫০ বছর আগে তাকে মেরেছিলেন! আর তাকে দেখা মাত্রই জ্বলে উঠে বালকৃষ্ণণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাবুর দিকে তেড়ে যান বালকৃষ্ণণ। অভিযোগ উঠেছে, তিনি পাথর দিয়ে বাবুর মুখ ও ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি, হইচই শুরু হয়। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ থমকে যায়।
এ ঘটনায় শুধু বালকৃষ্ণণই নয়, সঙ্গে থাকা ম্যাথু নামের আরও এক সহপাঠীকেও গ্রেপ্তার
করে পুলিশ। ঘটনাটি কেরলের কাসারগড়ে। ২ জুন সেখানকার একটি স্কুলের পুরনো ছাত্রদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘রিইউনিয়ন’। বহু বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। তথ্যসূত্র: আনন্দবাজার
করে পুলিশ। ঘটনাটি কেরলের কাসারগড়ে। ২ জুন সেখানকার একটি স্কুলের পুরনো ছাত্রদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘রিইউনিয়ন’। বহু বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। তথ্যসূত্র: আনন্দবাজার



