ক্রাইসিস ম্যানেজমেন্টে পুরোপুরি ব্যর্থ সরকার: বাংলাদেশ এলডিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

ক্রাইসিস ম্যানেজমেন্টে পুরোপুরি ব্যর্থ সরকার: বাংলাদেশ এলডিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
দেশের সার্বিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ এলডিপি'র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু। তারা বলেছেন, বিগত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। ‘সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি’ বিনা কারণে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে রেখেছে বলে দাবি করেছে বাংলাদেশ এলডিপির নেতারা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সরকার ক্রাইসিসি ম্যানেজমেন্ট করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের অভ্যন্তরে এখনও ‘কথিত ছাত্রদের’ দুইজন উপদেষ্টা রয়েছেন, আমরা অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দিলেও সরকারের ছাত্র উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে তাকে পদায়ন থেকে বিরত রয়েছে মন্ত্রণালয়। কেন

এই ইস্যুটি আলোচনার মধ্য দিয়ে সমাধান করা গেলো না? বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্রগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে বিদেশী সংস্থার কাছে তুলে দেবার সরকারি পায়তাঁরা এখনও অব্যাহত রয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনও বিদেশি শক্তির কাছে মাথানত করে বন্দর তুলে দিলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত