ক্যাথলিক চার্চের নতুন পোপ যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

ক্যাথলিক চার্চের নতুন পোপ যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
ক্যাথলিক চার্চের নতুন পোপ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট। পোপ হিসেবে তিনি চতুর্দশ লিও হিসেবে পরিচিত হবেন। খবর সিএনএন-এর। পোপ নির্বাচিত হওয়ার পর আগত দর্শনার্থীদের উদ্দেশে পোপ চতুর্দশ লিও বলেন, তোমাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি চাই এই শান্তির অভিবাদন আমাদের হৃদয়ে ও পরিবারে প্রবেশ করুক। রবার্ট প্রিভোস্টের নির্বাচনের মধ্য দিয়ে প্রথম পোপ পেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে প্রথম পোপ নির্বাচিত হওয়ার বিষয়টিকে দেশের জন্য অনেক সম্মানের বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রথম দিনে পোপ নির্বাচন সম্পন্ন না হওয়ার পর দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) এসে সিস্টিন চ্যাপেলের উপরে থাকা চিমনি দিয়ে বেরিয়ে এলো ঘন সাদা ধোঁয়া। এর মাধ্যমেই বিশ্ববাসীকে জানিয়ে

দেওয়া হয়- ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চ তাদের নতুন পোপকে খুঁজে নিয়েছে। এ সময় সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ হাজারো তীর্থযাত্রী ও দর্শনার্থীরা করতালিতে ফেটে পড়েন। এর অর্থ- চ্যাপেলের ভেতরে থাকা ১৩৩ কার্ডিনালের একজন দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে গোপন কনক্লেভ পেরিয়ে নির্বাচিত হয়েছেন নতুন পোপ হিসেবে। এদিকে সাদা ধোঁয়ার সঙ্গে সঙ্গে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টাধ্বনি জানিয়ে দিল- নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে। কনক্লেভের দ্বিতীয় দিনেই চতুর্থ ব্যালটেই নির্বাচিত হয়েছেন নতুন পোপ। উল্লেখ্য, প্রায় এক যুগ ক্যাথলিক চার্চের পোপের আসন অলঙ্কৃত করার পর গত ২১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর থেকেই নতুন পোপ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। দৌড়ে এগিয়েছিলেন ইতালি, ফিলিপাইনসহ বেশ কয়েকটি

দেশের প্রভাবশালী কার্ডিনালরা। তবে শেষ পর্যন্ত নতুন পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রিভোস্টকে বেছে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?