ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬
     ৬:৪৮ অপরাহ্ণ

ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ | ৬:৪৮ 32 ভিউ
অবৈধ ও অসাংবিধানিক তথাকথিত আইসিটি ট্রাইব্যুনালে আজ বাংলাদেশ পুলিশের হাবিবুর রহমান ( ডিএমপি কমিশনার), সুদীপ কুমার চক্রবর্তী ( যুগ্ম কমিশনার), শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের (অতিরিক্ত ডেপুটি কমিশনার) বিরুদ্ধে ফাঁসির রায় প্রদানের ঘটনাকে বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই রায়ে কোনো ন্যায়বিচারের প্রতিফলন নেই; এটি রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধপরায়ণতা এবং ক্ষমতা দখলকারী দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর নির্দেশিত একটি নগ্ন বিচারিক জিংঘাসার পাঁয়তারা। আইন, সংবিধান ও মানবাধিকারের কোনো ন্যূনতম মানদণ্ড অনুসরণ না করেই এই তথাকথিত ট্রাইব্যুনালকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হচ্ছে। প্রহসনমূলক বিচারের তথাকথিত রায়ে দণ্ডপ্রাপ্ত পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্বশীল রাষ্ট্রীয়

কর্মকর্তা হিসেবে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাগত দায়িত্ব পালন করেছেন। সেই দায়িত্ব পালনের ‘অপরাধে’ তাঁদের বিরুদ্ধে ফাঁসির মতো সর্বোচ্চ দণ্ড-সহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন দণ্ডাদেশ ঘোষণা বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বাধীন এই অনির্বাচিত, অবৈধ দখলদার সরকার বিচারব্যবস্থাকে নিজেদের প্রতিহিংসা চরিতার্থের হাতিয়ার বানিয়ে একের পর এক ন্যায়বিচারের পরিপন্থী রায় দিয়ে যাচ্ছে। এই অবৈধ ট্রাইব্যুনাল কোনো আদালত নয়—এটি ভিন্নমত দমন ও রাজনৈতিক নিধনযজ্ঞের কারখানায় পরিণত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্পষ্টভাবে ঘোষণা করছে—এই অবৈধ ট্রাইব্যুনালের কোনো রায়ই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, ভবিষ্যতের কাছেও গ্রহণযোগ্যতা পাবে না। ইতিহাসের কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। জনগণের নির্বাচিত

সরকার উৎখাতের মাধ্যমে যারা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে, তাদের চাপিয়ে দেওয়া এসব প্রহসনের রায়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে, ইনশাল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি