কোহলির আপত্তি স্বত্তেও নিয়মে পরিবর্তন আনবে না বিসিসিআই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

কোহলির আপত্তি স্বত্তেও নিয়মে পরিবর্তন আনবে না বিসিসিআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ‘ফ্যামিলি রুল’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি ভারতের ক্রিকেটর পোস্টার বয় বিরাট কোহলি এই নিয়মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, যা ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার ঝড় তোলে। তবে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোহলির আপত্তি সত্ত্বেও বোর্ড এই নিয়মে কোনো পরিবর্তন আনছে না। ভারতীয় দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরাতে বিসিসিআই নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চালু করে, যার অংশ হিসেবে ‘ফ্যামিলি রুল’ কার্যকর করা হয়। নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি সময়ের জন্য বিদেশ সফরে গেলে ক্রিকেটারদের পরিবার কেবল একবারই, সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য, সঙ্গে থাকতে পারবে। এই নিয়ম নিয়ে ক্ষুব্ধ কোহলি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বলেন, ‘আপনার যদি

কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয়, পরিবারকে কি সবসময় সঙ্গে চাইবে? সবাই বলবে হ্যাঁ। আমি ম্যাচ শেষ করে একা বসে থাকতে চাই না, আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। এটা আমার জন্য দায়িত্বের মতো, কিন্তু ম্যাচ শেষ হলে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’ কোহলির এই বক্তব্যের পর বিসিসিআই-এর নিয়ম পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসছে না। এটি আমাদের বোর্ড এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম।’ বিসিসিআই এই নিয়ম চালু করেছিল মূলত ভারতের ব্যর্থ টেস্ট সফরের পর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর

ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষেও বর্ডার-গাভাস্কার ট্রফি হেরে বসে। এই অবস্থায় দলের মধ্যে আরও শৃঙ্খলা আনতে বিসিসিআই ‘ফ্যামিলি রুল’ কার্যকর করে। বিসিসিআই সেক্রেটারি আরও বলেন, ‘এই নিয়ম নতুন কিছু নয়। এটি আমাদের বোর্ডে বহু বছর ধরে প্রচলিত রয়েছে। বর্তমান নীতিটি পুরোনো নিয়মেরই উন্নত সংস্করণ, যেখানে দলের অনুশীলন, সফর পরিকল্পনা, ম্যাচ প্রস্তুতি, টিম মুভমেন্ট এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অতিরিক্ত কিছু শর্ত যোগ করা হয়েছে।’ যদিও বিসিসিআই তাদের অবস্থানে অনড়, তবে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে নিয়ম শিথিল করার সুযোগ থাকছে। সাইকিয়া জানান, ‘বিশেষ কোনো পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হতে পারে, তবে তা হবে বোর্ডের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে।’ ফলে আপাতত বোর্ডের নিয়ম বহাল থাকলেও, ভবিষ্যতে

কোহলিদের দাবি বিবেচনায় নেওয়া হতে পারে কিনা, সেটাই দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ