কোন দেশের নাগরিক হয়ে মঙ্গলবার দেশে ফিরছেন তারেক রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫

কোন দেশের নাগরিক হয়ে মঙ্গলবার দেশে ফিরছেন তারেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ |
মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কবে নাগাদ মারা গিয়েছেন সেটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স)-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মারা গেলেও ঘোষণা হচ্ছেনা তারেক রহমান দেশে না আসা পর্যন্ত। জানা গেছে, তারেক রহমান দেশে এসে মায়ের মৃত্যুর খবর ঘোষণা করবেন। এবং জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে—এমনটিই জানিয়েছে দলীয় সূত্র। অবৈধ ইউনুস সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ নজরুল সোমবার গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে ফেরায় কোনো ধরনের আইনগত বাধা আছে বলে তার জানা নেই। তিনি বলেন, “যদি কোনো বাধা

থেকেও থাকে... অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব।” এদিকে মায়ের মৃত্যুকালে পাশে না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য বিএনপি নেতা–কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নেতা বলেন, “তারেক রহমান চাইলে সপ্তাহখানেক আগে আসতে পারতেন। কিন্তু তিনি কেন কালক্ষেপণ করছেন তা বোধগম্য নয়। তিনি বারবারই কোনো অদৃশ্য কিছুর ভয়েই দেশে আসছেন না।” লন্ডনে থাকা তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দেশে ফিরছেন তিনি। এসেই তিনি মায়ের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—তিনি কোন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশে ফিরছেন? রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব নাম নেই বাংলাদেশের ভোটার তালিকায়। বিশ্বস্ত তথ্য বলছে, ২০১৮ সালের আগে তিনি বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে যুক্তরাজ্যের (ব্রিটিশ) নাগরিকত্ব গ্রহণ করেন। সেইসঙ্গে,

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ ভোটার ডেটাবেস অনুযায়ী তারেক রহমান বাংলাদেশের ভোটার নন। অর্থাৎ তিনি বর্তমানে ভোটাধিকারপ্রাপ্ত নাগরিক হিসেবে তালিকাভুক্ত নন। এই দুই তথ্য—ব্রিটিশ নাগরিকত্ব ও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া—তার দেশে ফেরা, অবস্থান ও সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফেরা—আন্তর্জাতিক মহলে সম্ভাব্য প্রভাব তারেক রহমান বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ রয়েছে। এ অবস্থায় তার দেশে ফেরা শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আইনশাসন বনাম রাজনৈতিক বাস্তবতা—একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেশে ফিরলে আন্তর্জাতিক মহল দেখবে সরকার ও বিচার বিভাগ কীভাবে পরিস্থিতি সামলায়। সব মিলিয়ে, তারেক রহমানের দেশে

ফেরা এখন রাজনৈতিক, আইনগত ও আন্তর্জাতিক—তিন স্তরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে মৃত্যুবিষয়টি নিয়ে (সংবাদটি সম্পাদন পর্যন্ত) বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। জানানো হয়েছে—বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। ধারণা করা হচ্ছে, তারেক রহমান দেশে ফেরার আগেই খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা হলে বিএনপির রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার