কোন অপরাধে ইমরান খানের ১৪ বছর জেল হয়েছিল? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

কোন অপরাধে ইমরান খানের ১৪ বছর জেল হয়েছিল?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
দু’বছর আগে এই মামলায় জামিন নিতে গিয়ে আদালত চত্বর থেকেই গ্রেফতার হয়েছিলেন তিনি। শুক্রবার, পাকিস্তানের দুর্নীতি দমন আদালত দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেয়। ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী হিসাবে চিহ্নিত করেছে আদালত। তাঁর সাত বছরের জেল হয়েছে। পাশাপাশি ইমরানের ১০ লক্ষ এবং বুশরার ৫ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। আদিয়ালা জেলে (ইমরান বর্তমানে এখানেই বন্দি)- এজলাসে রায় ঘোষণার পরেই বুশরাকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রসঙ্গত, পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল ২০২৩ সালের মে মাসে এই মামলায় আদালত

চত্বর থেকে ইমরানের গ্রেফতারিকে ‘অবৈধ’ বলেছিলেন। এর পরে লাহৌর হাই কোর্ট ইমরানের জামিনের আর্জিও মঞ্জুর করেছিল। কিন্তু রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান জেল থেকে মুক্তি পাননি। চিনা বন্দরের কাছে গিয়েই আরাকান আর্মি থমকে গেল! মায়ানমারে বেজিং বিদ্রোহীদের দিকে ঝুঁকল? প্রসঙ্গত, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে ১৯ কোটি ডলার (প্রায় ১৬৪৫ কোটি হাজার কোটি ভারতীয় টাকা) তছরুপের অভিযোগ প্রমাণিত হয়েছে ইমরান, তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে। পাক তদন্তকারী সংস্থা ‘ন্যাব’ (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) এই মামলার তদন্তের দায়িত্ব ছিল। ২০২৩ সালের ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তারা। তার পরেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে আদালত চত্বর থেকে

গ্রেফতার করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা