কোটি টাকা জরিমানায় খেলার অনুমতি পেলেন এমবাপ্পে-রুডিগাররা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

কোটি টাকা জরিমানায় খেলার অনুমতি পেলেন এমবাপ্পে-রুডিগাররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে উদযাপনের সময় প্রতিপক্ষের ভক্তদের অসম্মান করার অভিযোগ আনা হয় কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্তোনি রুডিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে। ৯ এপ্রিল বাংলাদেশ সময় রাতে আর্সেনালের বিপক্ষে তাদের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে নামবে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন রিয়ালের তারকা এই চার ফুটবলার। তবে জরিমানার শর্তে খেলার অনুমতি পেয়েছেন তারা। সংবাদ মাধ্যম ইন্ডিপিনডেন্ট জানিয়েছে, উয়েফা রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে। ভিনিসিয়াসকে জরিমানা করা হয়। মোট ৯০ হাজার ইউরো জরিমানা দিতে হবে রিয়ালকে। যা প্রায় ১ কোটি

২০ লাখ টাকা। এছাড়া এমবাপ্পে ও রুডিগারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। তবে ওই সাজা এক বছরের মধ্যে যেকোন সময় ভোগ করতে হবে বলে উল্লেখ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যার অর্থ চলতি মৌসুমের বড় কোন ম্যাচ মিস করতে হবে না তাদের। সাজা ও জরিমানা করে উয়েফা জানিয়েছে, আচরণবিধির প্রাথমিক ধারা ভঙ্গ করেছেন রিয়ালের ফুটবলাররা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা