কৃষি ঋণের ৩২ শতাংশই খেলাপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ June, ২০২৬

কৃষি ঋণের ৩২ শতাংশই খেলাপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ June, ২০২৬ |
কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েই চলছে। একই সঙ্গে বাড়ছে বকেয়া ঋণের পরিমাণ। ফলে এসব ঋণও আগামীতে খেলাপি হওয়ার আশংকা রয়েছে। এতে আগামীতে এ খাতে খেলাপি ঋণ আরও বেড়ে যেতে পারে। গত মে মাসে এ খাতে বিতরণ করা মোট ঋণের মধ্যে ৩২ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। অথচ গত ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে খেলাপি ঋণের হার ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছর থেকেই এ খাতে খেলাপি ঋণের হার বাড়ছে। চলতি অর্থবছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষি খাতে খেলাপি ঋণ আদায় ও ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন

থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত মে পর্যন্ত কৃষি খাতে বিতরণ করা মোট ঋণের স্থিতি ছিল ৬৩ হাজার ৮৫২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ২০ হাজার ১৩০ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের মধ্যে ৩২ শতাংশ খেলাপি। গত বছরের একই সময়ে বিতরণ করা মোট ঋণের স্থিতি ছিল ৫৮ হাজার ৩২১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল ৬ হাজার ৮৮১ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের ১১ দশমিক ৮০ শতাংশ ছিল খেলাপি। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ। সূত্র জানায়, গত অর্থবছরের আগে কৃষি খাতে বিতরণ করা মোট ঋণের মধ্যে খেলাপি ছিল ৫ থেকে

৭ শতাংশ। গত অর্থবছরে তা বেড়ে ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। গত মে মাসে তা আরও বেড়ে ৩২ শতাংশে দাড়িয়েছে। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট হয়েছে। এর মধ্যে কৃষি খাতেও লুট হয়েছে। লুটপাপটের মাধ্যমে যেসব ঋণ নেওয়া হয়েছে সেগুলোই এখন খেলাপি হচ্ছে। এ কারণে এ খাতে খেলাপি ঋণ বাড়ছে। প্রতিবেদন থেকে দেখা যায়, কৃষি খাতে খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি বকেয়া ঋণের স্থিতিও বেড়েছে। নির্ধারিত সময়ে পরিশোধ না করায় ঋণ বেকয়া হয়ে এগুলো এখন খেলাপি হওয়ার আগের ধাপে রয়েছে। পরিশোধ বা নবায়ন করা না হলে এসব ঋণও খেলাপি হয়ে যাবে। গত বছরের মে মাস পর্যন্ত বকেয়া ঋণের স্থিতি ছিল

৯ হাজার ৮৫১ কোটি টাকা। গত মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১০৩ কোটি টাকা। এদিকে গত মে মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ কমেছে আড়াই শতাংশ। তবে আগের অর্থবছরের জুলাই থেকে মে মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতে ঋণ বিতরণ বাড়ার বিষয়টি ইতিবাচক। কৃষি অর্থায়ন বাড়ার ফলে এ খাতের প্রবৃদ্ধি ভাল হওয়ার আভাস দিচ্ছে। তবে যেভাবে খেলাপি ঋণ বাড়ছে তার নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ খাতের খেলাপি ঋণ আদায় ও ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক থাকতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা