কুরস্কে আরও ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৪

কুরস্কে আরও ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৪ |
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় আরও ৩ শতাধিক সেনা এবং ৭টি ট্যাঙ্ক হারিয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে লড়াই চলাকালীন দেশটির মোট ২২,৬০০ সৈন্য প্রাণ হারিয়েছে। রোববার প্রকাশিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সশস্ত্র বাহিনী কুরস্কের জেলেনি শ্লিয়াখ, নিজনি ক্লিন এবং পোকরোভস্কির কাছে ইউক্রেনের পাঁচটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এছাড়াও, নোভি পুতের কাছে রাশিয়ার সীমান্ত ভাঙার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে রাশিয়ার ‘ব্যাটলগ্রুপ নর্থ’ দারিয়িনো, লিউবিমোভকা, মালায়া লোকন্যা, নোভি পুত, টলস্টি লুগ এবং প্লেখোভোর কাছে ইউক্রেনীয় সেনাদের প্রতিহত করেছে। এছাড়া রুশ সামরিক বিমান এবং গোলন্দাজ বাহিনী কুরস্ক অঞ্চলে ১৩টি এবং সুমি

অঞ্চলে ১০টি ইউক্রেনীয় ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ওপর আঘাত হেনেছে। ইউক্রেনীয় ক্ষয়ক্ষতি: গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাবাহিনী ৩০০ জনেরও বেশি সৈন্য, ৭টি ট্যাঙ্ক, ২টি জার্মান লেপার্ড ট্যাঙ্ক, একটি পদাতিক যুদ্ধ যান, ২টি সাঁজোয়া যুদ্ধ যান, যুক্তরাজ্য-নির্মিত একটি AS-90 হাউইটজার, ২টি মর্টার এবং ১১টি সামরিক যানবাহন হারিয়েছে। এছাড়াও ৮ জন সেনা আত্মসমর্পণ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে যুদ্ধ চলাকালে ইউক্রেনীয় বাহিনী মোট ২২,৬০০ সৈন্য, ১৫৭টি ট্যাঙ্ক, ৭২টি পদাতিক যুদ্ধ যান, ৯৮টি সাঁজোয়া কর্মী বাহক, ৯০৯টি সাঁজোয়া যুদ্ধ যান, ৬১৯টি যানবাহন, ১৮৬টি কামান এবং ৩৬টি রকেট লঞ্চার (যার মধ্যে ৯টি HIMARS এবং ৬টি MLRS) হারিয়েছে। সূত্র: তাস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা