ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা
মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি
সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা
কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৩৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এর মধ্যে ৩৬ জনই বাংলাদেশি। আর বাকিরা সবাই পাকিস্তানের নাগরিক।
মঙ্গলবার এসব অভিবাসীকে আটক করা হয়। আর বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানায় একেপিএস।
বিবৃতিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়েছিল। এ অভিযানে মোট ১১৫ বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪৫ জনকে আটক করা হয়। তারা মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করেনি। এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না।





