কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫
     ৭:০৯ পূর্বাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:০৯ 106 ভিউ
কুমিল্লার মুরাদনগরে বিএনপি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলা সদরে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ৬৫ নেতাকর্মী আহত হয়েছে। তাছাড়া সাংবাদিক শাহ ইমরান, আব্দুল্লাহ আল মারুফ, মঈন নাসের খাঁন রাফি, হাবিবুর রহমান মুন্নাসহ ৬ সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনায় ওই উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে পুর্ব ঘোষণা অনুযায়ী ছাত্র জনতার উদ্যোগে মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ওই মিছিল সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে থানা চত্ত্বরের দিকে যাচ্ছিল।

এ সময় আল্লাহু চত্ত্বরে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এদিকে একই দিনে বিএনপি নেতাকর্মীদেরকে কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল। এতে হামলা পাল্টা হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক, ইউপি সদস্য মোঃ শেকন মিয়া, মাসুদুল রানা, ইউনুস মিয়া, মোঃ কাইয়ুমসহ ছাত্র জনতা পক্ষের ৫০ জন আহত হয়েছে। এতে কায়কোবাদ গ্রুপের ওমর উল্লাহসহ ১৫ জন আহত হয়েছে। মুরাদনগর উপজেলার সাবেক ছাত্র সমন্বয়ক এডভোকেট ওবায়দুল হক ছিদ্দিকী বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ একটি বিক্ষোভ সমাবেশ করছিলাম। এতে কায়কোবাদের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় আমাদের ৫০জন ছাত্র জনতা রক্তাক্ত জখম হয়। তাছাড়া

আরো অনেকে ইটপাটকেলে হামলার শিকার হন। কায়কোবাদের অনুসারীরা যখন মিছিল সমাবেশ করে আমরা তাতে কখনো বাঁধা দেই না। কিন্তু আমরা যখন মিছিল সমাবেশ করতে যাই তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করছি। মুরাদনগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, কায়কোবাদ গ্রুপের হামলায় আমি নিজেও আহত হয়েছি। এখানে শান্তিপূর্ণ সভা সমাবেশে নিয়মিত বাঁধা দিচ্ছেন কায়কোবাদের অনুসারীরা। এখানে সুষ্ঠুভাবে গণতন্ত্র চর্চা করা যাচ্ছে না। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বুধবার আমাদের পুর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। আমরা যখনই

কর্মসূচি দেই তখনই উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের সাথে সংঘর্ষ সৃষ্টি করতে চায়। আজকে বিএনপি'র কার্যালয়ে তারা হামলা চালিয়েছে। পুলিশের সহায়তায় তারা এ হামলা চালায়। এতে যুবদল নেতা ওমর উল্লাহ, ইমন, পারভেজ, কামাল হোসেনসহ ১৫ জন আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today