কুকুর নিয়ে ঝগড়া, বয়স্ক দম্পতিকে থাপ্পড় দুই নারীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

কুকুর নিয়ে ঝগড়া, বয়স্ক দম্পতিকে থাপ্পড় দুই নারীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
হাইড পার্ক সোসাইটিতে কুকুর নিয়ে ঘুরে বেড়ানো নিয়ে ঝগড়া জেরে এক বয়স্ক দম্পতির ওপর আক্রমণ করেছেন দুই নারী।এ সময় তাদেরকে থাপ্পড়ও মারেন দুই নারী। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের পরিকল্পিত শহর খ্যাত নয়ডাতে এ ঘটনা ঘটে। নয়ডার সেক্টর ৭৮-এ অবস্থিত হাইড পার্কের ওই ঘটনা এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত দুই নারী ভুক্তভোগী বয়স্ক দম্পতির সঙ্গে তর্কে লিপ্ত হচ্ছেন এবং অন্যান্য বাসিন্দারা এগিয়ে এসে তাদের থামানোর চেষ্টা করছেন। ভিডিওতে এক বাসিন্দাকে এই বলে মন্তব্য করতে শোনা যায় যে, পোষ্য কুকুরটিকে নাকি শিকল ছাড়া হাঁটানো হচ্ছিল। এদিকে ভিডিওটি এমন সময়ে ভাইরাল হয়েছে, যখন দিল্লি হাইকোর্টে পথকুকুর এবং

বানরদের ক্রমবর্ধমান আক্রমণের সমস্যা নিয়ে একটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাটি বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর আক্রমণ এবং ঝুঁকির বিষয়ে আদালতে তোলা হয়। গত মাসে দিল্লি হাইকোর্ট এমন একটি ঘটনায় ২.৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। যেখানে ২০০৮ সালে তিলক নগরে পাঁচ মাস বয়সি একটি শিশুকে একটি পথকুকুর আক্রমণ করেছিল এবং এই ঘটনায় শিশুটি মারা যায়। এছাড়া গত মে মাসে নয়ডার আরেকটি হাউজিং সোসাইটিতে একটি ভবনের লিফটে একটি কুকুর একটি মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ার ঘটনাও ঘটেছিল। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি