কী আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

কী আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
গাজার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা আল জাজিরার হাতে এসেছে। শনিবার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের অস্থায়ী এই যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন। হামাস জানিয়েছে, তারা ১০ জন জীবিত ইসরাইলিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে শুরু করে বন্দি এবং ১৮ জন বন্দির মরদেহ ফিরিয়ে দেওয়া হবে। এই চুক্তি অনুযায়ী গাজায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়া হবে। খাবারসহ অন্যান্য সরবরাহ জাতিসংঘ এবং রেড ক্রিসেন্টসহ সম্মত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হবে। ইসরাইলি বাহিনীর সব আক্রমণাত্মক সামরিক তৎপরতা থেমে যাবে। অন্যান্য সামরিক ও নজরদারি কার্যক্রম প্রতিদিন ১০ ঘণ্টার জন্য স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময়কালে, ইসরাইল

উত্তর গাজা, নেতজারিম করিডোর এবং দক্ষিণ গাজায় তার বাহিনী পুনরায় মোতায়েন করবে। এই প্রস্তাব অনুসারে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। এর আগে শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে একজন সাংবাদিক ট্রাম্পকে জানান, সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। এরপর ট্রাম্প একে স্বাগত জানিয়ে বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা