কাশ্মীরে ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের ফোনালাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫

কাশ্মীরে ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের ফোনালাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ |
পাক-ভারত উত্তেজনার মধ্যে এবার ফোনালাপ হলো ভারত ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। বৃহস্পতিবার তাদের কথা হয়েছে। তবে কী কথা হয়েছে তা এখনো জানা যায়নি। এনডিটিভি। ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর গতকাল (বুধবার) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়েছে। আজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে আলাপ হলো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। এ আলোচনা এমন সময়ে হয়েছে, যখন পাকিস্তান ও ভারতের মধ্যে টানা সাত দিন ধরে গুলি বিনিময় চলছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনূর সেক্টরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জয়শঙ্করকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জয়শঙ্কর তার কথোপকথনে

পঁহেলগাও হামলার প্রসঙ্গ তোলেন। রুবিও ভারতকে উত্তেজনা প্রশমনের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করার এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। এদিকে পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। এ নিয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে যেকোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন। বৃহস্পতিবার (১ মে) লাহোরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ ঘোষণা দেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা