কাশ্মীরের উরি সীমান্তে উত্তেজনা: নিরাপদ আশ্রয়ে স্থানীয়রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫

কাশ্মীরের উরি সীমান্তে উত্তেজনা: নিরাপদ আশ্রয়ে স্থানীয়রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ |
কাশ্মীরের বিতর্কিত সীমান্ত লাইন অফ কন্ট্রোল (এলওসি) ঘিরে চরম উত্তেজনা চলছে। সীমান্তের উরি অঞ্চলের বাসিন্দাদের বৃহস্পতিবার সকালে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে নিরাপদ আশ্রয় হিসেবে একটি ডিগ্রি কলেজে রাখা হয়েছে। উরি শহরটি শ্রীনগর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এএফপি ভারতীয় সেনাবাহিনীর বরাতে জানা গেছে, গতরাতে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ছোট অস্ত্র এবং গোলাবারুদের মাধ্যমে তীব্র গোলাগুলি হয়। এর আগে ৬ মে দিবাগত রাতে দু’দেশের মধ্যে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। ভারত তার প্রতিবেশী দেশের ওপর প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ সংঘাত চরম আকার ধারণ করে। এরপর থেকেই সীমান্তজুড়ে টানা গুলিবিনিময় এবং শেষ পর্যন্ত ভারী আর্টিলারি

শেলিং শুরু হয়। এলওসি ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দারা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপদ স্থানে রাখা হয়েছে। সীমান্ত উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও ক্রমেই জটিল হয়ে উঠছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ সহিংসতা যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তবে তা গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সরকার ও সেনাবাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?