কাশ্মিরে ভারতীয় ৪ সেনা সদস্য নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

কাশ্মিরে ভারতীয় ৪ সেনা সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
ভারতশাসিত কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় চার সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ভূস্বর্গের বান্দিপোরা জেলায় এ ঘটনা ঘটে। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ভূস্বর্গের বান্দিপোরা জেলায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে গেল ভারতীয় সেনা বাহিনীর একটি ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে চারজনের। আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে। সেনা সূত্রে জানিয়েছে, সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর পরেই ট্রাকটি রাস্তা লাগোয়া খাদে গড়িয়ে যায়। তাতেই গুরুতর জখম হন বেশ কয়েকজন জওয়ান। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারজনের মৃত্যু হয়েছে। আরো

তিনজনের চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। ঘটনাস্থলে সেনার পাশাপাশি স্থানীয় পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। উল্লেখ্য, খাদে সেনার গাড়ি পড়ে দুর্ঘটনা এই প্রথম নয়। গত ২৪ ডিসেম্বর পুঞ্চে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায় সেনার আরেকটি গাড়ি। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। আরো পাঁচজন আহত হয়েছিলেন। তার আগে গত নভেম্বরে রাজৌরি জেলায় খাদে সেনার গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল একজনের, আহত হন আরো একজন। সূত্র : সংবাদ প্রতিদিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম