ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক
ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০
মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার
সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং…
কাশিমপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মানিকগঞ্জ সিপিসি-৩ কার্যালয়ের সদস্যরা শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। দণ্ডপ্রাপ্ত ফিরোজ হোসেন (৩০) ধামরাই উপজেলার কাছৈর গ্রামের মীর হোসেনের ছেলে।
র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ কোম্পানির লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ফিরোজ হোসেন কয়েকজন সহযোগিকে নিয়ে শুকুর আলী (৬৫) কে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছেলে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২২
সালের ৯ নভেম্বর ধৃত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সে পালিয়ে যায়।
সালের ৯ নভেম্বর ধৃত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সে পালিয়ে যায়।



