কারও দোসর ছিলাম না, ফ্যাসিবাদের শিকার হয়েছি : জিএম কাদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

কারও দোসর ছিলাম না, ফ্যাসিবাদের শিকার হয়েছি : জিএম কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা কারও দোসর ছিলাম না, আমরা নিজস্ব রাজনীতি করেছি। কিছু কিছু সময়ে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করা হয়েছে। যেটা ফ্যাসিবাদ বলা হয়, সেই ফ্যাসিবাদের শিকার সবাই যেমন হয়েছে আমরাও হয়েছি। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন ‘দ্য স্কাই ভিউতে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এসময় জিএম কাদের বলেন, যারা আমাদের দোসর বলছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর খুব শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না, কথার কথা বলতে পারেন। কোনোভাবেই আমরা দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, তার

সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যেকোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে তরুণ নেতৃত্ব যাদের তিনি তার অভিভাবক এবং নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছেন। এই বিভক্তি দিনকে দিন আরও শক্তিশালী হচ্ছে এবং একজন আরেকজনের ওপরে সংঘাতপূর্ণ একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামনের দিকে বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছি। প্রধান উপদেষ্টা জাপাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে তিনি আমাদেরকে বাদ দিয়ে গেছেন, মানে হিসেবে আমরা নাই। তার হিসেবে রাজনীতি করার অধিকার আমাদের নাই। আইনগতভাবে এখনো আমরা নিবন্ধনভুক্ত একটি দল। কোনো ধরনের ঘাটতি

না থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না। তারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের লোকজনদের ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে। পৃথকীকরণ নীতি গ্রহণ করে বর্তমান সরকার রাজনীতিতে কোণঠাসা করার জন্য দেশের একটি বৃহৎ অংশকে সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে। এনসিপিকে সরকারি দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা নির্বাচনে নিজস্ব একটি দল তৈরি করেছেন এবং সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায়। এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পায়নি। আমি মনে করি, তারা আইনসিদ্ধভাবে রাজনৈতিক দলের স্বীকৃতি পায় না। কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। নিজস্ব দল করে

তৈরি করে সেই দলের মাধ্যমে এবং একই সঙ্গে নির্বাচন হলে সেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কখনোই সম্ভব না। একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু এই সরকার তা পারবেন না। তাদের উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা এবং ইচ্ছা কোনোটাই নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সীমান্তে পুশ ইনের ঘটনায় এটা স্পষ্ট যে, এই সরকার দুর্বল এবং ব্যর্থ। এটা সরকারের কাজ, এক্ষেত্রে আমরা তো কিছু করতে পারি না। এসময় দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে রংপুরে যান তিনি। দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে আগামী রোববার ঢাকায় ফিরবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম