কানাডায় গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত, যা বলছে পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

কানাডায় গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত, যা বলছে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
কানাডায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সি এক ভারতীয় শিক্ষার্থী। হরসিমরত রন্ধাওয়া নামের ওই শিক্ষার্থী কর্মস্থলে যাওয়ার পথে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তখনই একটি গাড়ি থেকে ছোড়া গুলিতে তিনি আহত হন। তিনি অন্টারিওর হ্যামিলটনের মোহাক কলেজের শিক্ষার্থী ছিলেন। হ্যামিলটন পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত বুধবার ঘটেছে এবং এটি একটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। পুলিশের ভাষ্য, হরসিমরত ছিলেন একজন ‘নির্দোষ পথচারী’। এ বিষয়ে টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘হরসিমরত রন্ধাওয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত’। তারা আরও বলেন, ‘স্থানীয় পুলিশের তথ্যানুসারে, তিনি একটি বন্দুক হামলার শিকার হয়েছেন। সেখানে দুটি গাড়ির মধ্যে গুলি বিনিময় চলছিল। তারই একটি গুলি

তাকে আঘাত হানে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি বর্তমানে হত্যাকাণ্ড হিসেবে তদন্তাধীন। আমরা তার পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছি। এই দুঃসময়ে আমাদের প্রার্থনা এবং সহানুভূতি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছে’। এদিকে হ্যামিলটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের কাছে গোলাগুলির খবর পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হরসিমরতকে বুকের বাম পাশে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে জানা গেছে, একটি কালো রঙের গাড়ির যাত্রীরা একটি সাদা সেডানের যাত্রীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর দুটি গাড়িই ঘটনাস্থল

ত্যাগ করে। পুলিশ আরও জানায়, গোলাগুলির সময় একটি গুলি কাছাকাছি থাকা একটি বাড়ির পেছনের জানালা ভেদ করে ভেতরে আঘাত হানে। তবে সেখান থেকে মাত্র কয়েক ফুট দূরে বসে টেলিভিশন দেখতে থাকা লোকজন অল্পের জন্য রক্ষা পান। সেখানে কেউই কেউ আহত হননি। তদন্তকারী কর্মকর্তারা সোয়া ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে ওই এলাকায় থাকা যেকোনো ড্যাশক্যাম বা সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেয়ে অনুরোধ জানিয়েছে। যাতে এই হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করা যায়। সূত্র: পিটিআই

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু