ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত
পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান
পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ
অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা
আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
কাতারের পর মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত ৯
কাতারের রাজধানী দোহার পর ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ৯ জন নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইয়েমেন।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানা ও আল-জাওফে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১১৮ জন আহত হয়েছেন। প্রাথমিক হিসেবে এই সংখ্যা জানানো হলেও উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ হামলায় সানার আল-তাহরির এলাকায় আবাসিক ভবন, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমে একটি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এবং বোমাবর্ষণে সৃষ্ট আগুন নেভানোর কাজ করছেন।
হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে,
সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-হাজমের স্থানীয় সরকার কমপাউন্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আল-মাসিরাহ টিভি টেলিগ্রামে পোস্ট করে জানায়, ইসরায়েলি হামলায় মোরাল গাইডেন্স সদর দপ্তরে নিহত, আহত এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-হাজমের স্থানীয় সরকার কমপাউন্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আল-মাসিরাহ টিভি টেলিগ্রামে পোস্ট করে জানায়, ইসরায়েলি হামলায় মোরাল গাইডেন্স সদর দপ্তরে নিহত, আহত এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।



