ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প
বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক
বাবেল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান
মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু
কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা এবং দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত স্বজনদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা প্রদান এবং আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় যোগাযোগের জন্য এই হেল্পলাইন চালু করা হয়েছে।
জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টরা বাংলাদেশ উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগের নম্বর: মোবাইল: +৯১ ৮২৭৪৮২১৩৫২, হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১৭২৯১২৬৬ ও +৯১৯৯০৩৪২৬১১৯



