ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা
ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব
বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব
করদাতাদের জন্য সুখবর
ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে
কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না
দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে
কর্মসূচি স্থগিত, খুলছে সোনার দোকান
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) সারা দেশে সোনার দোকান (জুয়েলারি প্রতিষ্ঠান) বন্ধ কর্মসূচি পালিত হয়েছে। তবে ঈদুল আজহা সামনে রেখে এবং ন্যায়বিচারের প্রত্যাশায় অনির্দিষ্টকালের এই কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়, একটি ভিত্তিহীন মামলায় রাজনৈতিক পরিচয়ের অপপ্রচার চালিয়ে রিপনুলকে হয়রানি করা হয়েছে। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং কখনো কোনো রাজনৈতিক পদেও ছিলেন না।
এর আগে বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিস্তারিত আসছে...



