কর্মচারী থেকে কোটিপতি, কে এই নাজমুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

কর্মচারী থেকে কোটিপতি, কে এই নাজমুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
লামার নাজমুল আলম। তৃতীয় শ্রেণির চাকরিতে (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) যোগ দেন এক দশক আগে। চাকরির বেশিরভাগ সময় পার করেছেন নিজ উপজেলা লামায়। সেসময় অনিয়ম, তদবির-বাণিজ্য, অবৈধ বালু, পাহাড় কাটা ও ইটভাটা মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া ছাড়াও মিয়ানমার থেকে গরু চোরাকারবারির মাধ্যমে গড়েছেন বিশাল সম্পদের পাহাড়। তা দিয়ে করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি, পাহাড়ের জায়গা কিনে করেছেন একাধিক রিসোর্ট ও বাগান। আছে একাধিক টুরিস্ট গাড়ি ও মালবাহী বড় ট্রাক। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৪ সালে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর (মুদ্রাক্ষরিক) হিসাবে চাকরিতে যোগদান করেন নাজমুল আলম। এরপর থেকে তিনি জেলার বিভিন্ন

উপজেলায় দায়িত্ব পালন করেছেন। অপরদিকে তার বাবা ওসমান গনি দুলাল উপজেলা ভূমি অফিসের চেইনম্যান হিসাবে চাকরি করেন দীর্ঘদিন ধরে। একই উপজেলায় চাকরির সুবাদে বাবা-ছেলের যোগসাজশে অবৈধ পন্থায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। জানা যায়, ইউএনও অফিসে রেজিস্ট্রেশন শাখায় প্রশাসনিক কর্মকর্তার সহকারী পদে চাকরির সময় হঠাৎ বিপুল টাকার মালিক বনে যান নাজমুল। অভিযোগ রয়েছে, দলিল রেজিস্ট্রেশন করতে আসা জমি ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে কাগজপত্র ঠিক নেই বলে তিনি হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, ২০-২৫ বছর আগে চাকরি সূত্রে নোয়াখালী থেকে বান্দরবানের লামায় আসেন নাজমুলের বাবা। এরপর লামা পৌরসভার বড় নুনারবিল ৭নং ওয়ার্ডে বাড়ি তৈরির জন্য পাঁচ শতক

জায়গা কেনেন। ২০১৪ সালে নাজমুল চাকরিতে যোগদানের পর রাতারাতি বদলে যেতে থাকে সব কিছু। তার ছোট ভাইকে বানিয়েছিলেন লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বড় ভাইয়ের সঙ্গে যোগসাজশে অফিসের সবাইকে ম্যানেজ করে ঠিকাদারি কাজসহ সব কিছুর একক নিয়ন্ত্রণ ছিল এ পরিবারের হাতে। অভিযোগ রয়েছে, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সখ্য ছিল নাজমুলের। সাবেক এ মন্ত্রী বান্দরবানের বাসিন্দা না হওয়া সত্ত্বেও তাকে পার্বত্য আইন অমান্য করে ৩০৩নং ডলুছড়ি মৌজায় তৃতীয় শ্রেণির ২৫ একরের বেশি জায়গা কিনে দেওয়ার ব্যবস্থা করে দেন নাজমুল। অবৈধ এ কাজে সহায়তা করে সাবেক মন্ত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন তিনি। অনুসন্ধানে জানা গেছে, লামা উপজেলায় অবস্থিত

মারাংছা হিল রিসোর্ট ও রিভার হিল রিসোর্ট এ দুটি রিসোর্টে কোটি টাকার উপরে শেয়ারের মালিক নাজমুল। এ দুটি রিসোর্টে পর্যটকদের ব্যবহারের জন্য রয়েছে একাধিক গাড়ি। উপজেলার থানার সামনে ‘লামা টাইলস গার্ডেন’ নামে বিশাল শো-রুম যার পাশের আর একটি ভবনের নিচতলার ফ্লোরে সেই টাইলসের দোকানের গোডাউন, যার মূল্য ১০ থেকে ১২ কোটি টাকা। এছাড়া নাজমুলের বাবা ওসমান গনি ও তার স্ত্রীর নামে-বেনামে রয়েছে বিপুল সম্পদ। যার মধ্যে রয়েছে লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় নুনারবিল পাড়ায় পাঁচ শতক জমিতে এক কোটি টাকার ওপর দৃষ্টিনন্দন বাড়ি। ৮নং ওয়ার্ডে কলেজগেটের সামনে চার শতক জমিতে চারটি দোকানঘর রয়েছে, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। একই

ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থার পাশে রয়েছে ৩০-৪০ লাখ টাকা মূল্যের ৯ শতক জমি। অপরদিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকায় রয়েছে কোটি টাকার উপরে পাঁচ একর জমি। এছাড়া একই এলাকায় রয়েছে ৫০ লাখ টাকার উপরে ৮০ শতক জমি। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠালছড়া এলাকায় রয়েছে কোটি টাকার ৫০ একর জমি। স্থানীয়রা বলেন, ‘ওই পরিবার এখন আঙুল ফুলে কলাগাছ। আগে কী ছিল আর এখন কী হয়েছে তা সবার জানা। দুর্নীতি না করলে কি কেউ এত সম্পদের মালিক হতে পারেন? লামা ভূমি অফিস এখনো দখল করে রেখেছেন বাপে, ছেলে এখন ডিসি অফিসে। আবার আরেক ছেলেকে করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার সাধারণ

সম্পাদক। সেই ভয়ে এলাকার মানুষ কেউ মুখ খুলতে সাহস পেতেন না।’ তবে এসব অভিযোগ অস্বীকার করে নাজমুল আলম বলেন, ‘মারাংছা হিল রিসোর্ট ছাড়া আর কোনো সম্পদ আমার নয়। এসব সম্পদ বাবা-মা ও ভাইয়ের নামে। আমার নামে কোনো সম্পদ নেই। আমার ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত