ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
নিজের লিভার দিয়ে সতীনকে বাঁচালেন সৌদি নারী
নিজের সতীন ও স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের লিভার দান করে বাঁচিয়েছেন এক সৌদি নারী। সফল অস্ত্রোপচারের পর এখন তারা দু’জনই সুস্থ্য রয়েছেন।
সৌদি গ্যাজেটের খবরে বলা হয়, মাজেদ বালদাহ আল-রোকি নামে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে যুক্তরাষ্ট্রেও নিয়ে গিয়েছিলেন তিনি। তবে এতে কাজ হয়নি।
দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল-সাদির কষ্ট লাঘবে তিনি তার নিজের একটি কিডনি দিয়ে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন।
ওই সময় তাকে চমকে দিয়ে তার প্রথম স্ত্রী নৌরা সালেম আল-সামারি জানান, সতীনের জীবন বাঁচানোর জন্য তিনি তার লিভারের ৮০ শতাংশ দান করবেন।
মাজেদ বলেন, যখন দ্বিতীয়
স্ত্রীকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেই, তখন প্রথম স্ত্রীকে বলি… যদি অস্ত্রোপচারের সময় আমার কিছু হয় তখন তুমি আমাদের পাঁচ সন্তানকে দেখবে। কিন্তু আমি তখন অবাক হই, যখন সে জানায় তাগরিদকে বাঁচাতে সে তার লিভারের ৮০ শতাংশ দান করবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জন্য এ সিদ্ধান্ত নিয়েছিল। মেডিকেল পরীক্ষায় টিস্যুর সামঞ্জস্যতা নিশ্চিত হওয়ার পর অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়। যা সফলও হয়। সতীনের জন্য নৌরার এমন স্বার্থহীন কাজের প্রসংশা করেছেন স্থানীয় মানুষ।