করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত—এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। পত্রিকাটি জানায়, ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, নয়াদিল্লি তার পশ্চিমাঞ্চলীয় নৌবহরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গেছে, যা করাচি উপকূল থেকে মাত্র ৩০০-৪০০ মাইল দূরে অবস্থান করছে। এই স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ। এর কিছু জাহাজে রাশিয়ার সহায়তায় নির্মিত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার গতি ম্যাক ৩ পর্যন্ত এবং এটি ৫০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে ৩০০ কেজির ওয়ারহেড নিক্ষেপে সক্ষম। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক

পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের শঙ্কা আরও বেড়েছে। এদিকে পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বিমান হামলার সময় তারা একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল জেট। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ‘ভারতের জবাব আমরা দেব—আমাদের পছন্দের সময়, পদ্ধতি ও স্থানে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ