কখন ভারতে হামলা করবে পাকিস্তান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

কখন ভারতে হামলা করবে পাকিস্তান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
ভারতশাসিত কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার রাতে একটি হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ভারতীয় গণমাধ্যগুলোতে বলা হয়েছিল, হামলাটি পাকিস্তান করেছে। তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, পাকিস্তান এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ঘোষণা দিয়ে হামলা করবে না। যখন হামলা হবে পুরো বিশ্ব সেটা দেখবে। তবে কখন এবং কীভাবে হামলা হবে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। গত ৬ মে দিবাগত রাতে পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলা করে ভারত। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়। পাকিস্তান বলছে, এতে নারী ও শিশুও নিহত হয়েছে। ভারত বলছে, ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা করেছে তারা। তবে পাকিস্তানের দাবি, বেছে বেছে মসজিদে হামলা করা

হয়েছে। গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই ভারত পাকিস্তানে এ হামলা করেছে বলে দাবি করা হয়েছে। প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে এক ভাষণে বলেছেন, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিশোধ নেওয়ার আশ্বাস দিলেও এখনো হামলা হয়নি। জিও নিউজ বলছে, গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আজ পাকিস্তানের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে। হামলা আদৌ হবে কি-না এ ব্যাপারে এর আগে ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক ও লেখক মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন, পাকিস্তানে ভারতের এবারের হামলা ২০১৯ সালের তুলনায় ব্যাপক। পাকিস্তানের পক্ষ থেকেও একটি বড় প্রতিক্রিয়া আসতে পারে। হামলা

কোথায় হবে এ বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইন আল-জাজিরাকে বলেছেন, পাকিস্তান ভারতশাসিত কাশ্মীরের বাইরে হামলা করবে না। কারণ পারস্পারিক সংঘাত বাড়ানোর ইচ্ছা পাকিস্তানের নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা