কক্সবাজার সৈকতের ঝাউবনে কাউন্সিলরকে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

কক্সবাজার সৈকতের ঝাউবনে কাউন্সিলরকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনের কিনারে খুলনার এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত অস্ত্রধারিরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে সৈকতের সুগন্ধা ও সী গাল পয়েন্টের মাঝখানের ঝাউবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে। মতে তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকাছাড়া ছিলেন। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান

জানান, মোটর সাইকেল আরোহী হঠাৎ এসে এই ব্যক্তিকে গুলি করে৷ মাথার এক পাশে দিয়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সালাম নামে অটো রিকশা চালক সাংবাদিকদের জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রীজের পাশে হঠাৎ একটি বিকট শব্দ হয়। গুলির আওয়াজ হয়েছে বুঝতে পেরে লোকজন দিকবিদিক ছুটে পালায়। এর মাঝে কে বা কারা গুলি করেছে সনাক্ত হয়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছেন। সাহস করে কাছে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটো রিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত

ঘোষণা করেন। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা তাকে গুলি করেছে তা সনাক্তের চেষ্টা চলছে। তিনি কখন কক্সবাজার এসেছেন তাও জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান