ওয়াকফ আইন: ভারতজুড়ে বিক্ষোভ, বন্ধ ইন্টারনেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

ওয়াকফ আইন: ভারতজুড়ে বিক্ষোভ, বন্ধ ইন্টারনেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
ওয়াকফ আইন বাতিলের দাবিতে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে ভারতজুড়ে। দেশটির বিভিন্ন জেলায় জেলায় চলছে বিক্ষোভ। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্য জুড়েই পথে নেমেছে সংখ্যালঘু সমাজের একাংশ। বিক্ষোভে দলীয় এমপিদের বিরুদ্ধে স্লোগান, ‘স্যালাইন এমপি-কে মানি না, মানব না।’ গত মঙ্গলবার জঙ্গিপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অবরোধ সময় রাস্তা তাদের সরাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে।পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। জারি হয়েছে ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা)। বন্ধ করা হয়েছে ইন্টারনেট। যদিও বুধবার মহাবীর জয়ন্তী উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনারা কষ্ট পেয়েছেন। তবে চিন্তা করবেন না, দিদি রয়েছে। দিদি আপনাদের সম্পত্তি রক্ষা

করবে। বাংলায় এমন কিছু হবে না যার জন্য বিভাজন সৃষ্টি হতে পারে।’ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুর সংলগ্ন ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে নয়া ওয়াকফ আইন বাতিলের দাবি জানানো হয়েছে। পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় রঘুনাথগঞ্জ ও সুতিতে ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে ফোন করে পরিস্থিতির খবর নেন মুখ্যমন্ত্রী মমতা। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলার স্বার্থে ওমরপুর থেকে জঙ্গিপুর শহর এলাকা সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে। রঘুনাথগঞ্জ, সুতিতে ১৪৪ জারি করা হয়েছে। এদিকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে পরিস্থিতি

তপ্ত হয়ে উঠলে ফুলতলা, দরবেশপাড়া প্রভৃতি এলাকায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু