ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৬

ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৬ |
১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের জন্য সৌদি আরবে ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের আগমনের দিনক্ষণ জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তি সৌদি জানিয়েছে, আগামী ৩১ মে ২০২৬ থেকে শুরু হবে এই কার্যক্রম। গত রোববার প্রকাশিত ওমরাহ মৌসুমের ক্যালেন্ডারে ভিসা ইস্যু, যাত্রী আগমন, পারমিট গ্রহণ এবং যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে ওমরাহ যাত্রীরা মক্কায় প্রবেশ করতে পারবেন এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭। আর ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় ২৩ মার্চ

২০২৭ পর্যন্ত। মন্ত্রণালয় জানিয়েছে, ৭ এপ্রিল ২০২৭ হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা। একই সঙ্গে ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের নির্ধারিত সময়সূচি এবং মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয় দলবদলের রেকর্ড গড়ে চেলসি থেকে ম্যান সিটিতে আর্জেন্টিনার এঞ্জো টাকায় বাঘের দুধ না মিললেও ১৫ মিনিটেই মিলছে যে কারও এনআইডি, কললিস্ট, কারেন্ট লোকেশনসহ সকল নথিপত্র শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত ধানের ন্যায্যমূল্য পায় না কৃষক, দামে ধস অথচ চালের বাজার ঊর্ধ্বমুখী! ১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি করল পুলিশ ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের ‘নেট মিটারিং নীতি’ নতুন মোড়কে ‘রুফটপ সোলার’ রূপে হাজির! অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা খেলাপি ঋণ বাড়ল আরও ১৮ হাজার কোটি টাকা চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের অস্ত্র হাতে সংঘর্ষে জড়াল নেতাকর্মীরা রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর চীনা পদ্ধতিতে চুল ধোওয়ার ৬ ধাপ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার