ওভাল অফিস থেকে জাকারবার্গকে ‘বের করে দেওয়া’ নিয়ে বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

ওভাল অফিস থেকে জাকারবার্গকে ‘বের করে দেওয়া’ নিয়ে বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ। ঘটনাটি ঘটেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ সামরিক বৈঠকের সময়। এনবিসি নিউজের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ট্রাম্প যখন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এয়ার ফোর্সের নতুন প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প নিয়ে বৈঠক করছিলেন, তখনই জাকারবার্গ সেখানে হঠাৎ উপস্থিত হন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, জাকারবার্গ ওই আলোচনার অনুমোদিত সদস্য ছিলেন না। সেই সঙ্গে তার কাছে যথাযথ নিরাপত্তা ছাড়পত্র না থাকায় তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। কর্মকর্তারা এ সময় তার উপস্থিতিতে ‘উদ্বিগ্ন ও বিস্মিত’ হয়ে পড়েন।

একজন কর্মকর্তা এই ঘটনাকে ‘বিজেয়ার ওয়ার্ল্ড’ এর সঙ্গে তুলনা করেছেন। তবে ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন বর্ণনা। সেখানে হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা জানান, ঘটনা ‘ভুলভাবে উপস্থাপিত’ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্টের অনুরোধে জাকারবার্গ ভেতরে ঢুকে শুধুই ‘হ্যালো’ বলেছিলেন, এরপর নিজে থেকেই বাইরে অপেক্ষা করতে বেরিয়ে যান। কারণ প্রেসিডেন্টের সঙ্গে তার আলাদা বৈঠক ছিল, যা পাইলটদের সঙ্গে বৈঠকের পরে হওয়ার কথা ছিল। মার্ক জাকারবার্গের রাজনীতির সঙ্গে সম্পর্ক বরাবরই জটিল। এক সময় তিনি অভিবাসনপন্থি এবং ডেমোক্রেট দলের ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু গত বছর ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারে তিনি মেক আমেরিকা গ্রেট এগেইন বা মেগা এজেন্ডার দিকে ঝুঁকে পড়েন। এমনকি তিনি ২০২৫ সালের জানুয়ারিতে

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে আরও ছিলেন জেফ বেজোস ও ইলন মাস্ক। তবে ইদানীং মাস্ক ও ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের