ওবায়দুল কাদেরের বিবৃতিঃ তীব্র ক্ষোভে, রাগে, গালাগালিতে ঘৃণাভরে প্রত্যাখ্যান তৃনমূলের নেতাকর্মিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ May, ২০২৫

আরও খবর

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

ওবায়দুল কাদেরের বিবৃতিঃ তীব্র ক্ষোভে, রাগে, গালাগালিতে ঘৃণাভরে প্রত্যাখ্যান তৃনমূলের নেতাকর্মিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ May, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বিবৃতি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরক্তি সৃষ্টি করেছে। দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওবায়দুল কাদেরের বিবৃতির শিরোনাম ছিল, “ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন।” এই বিবৃতি প্রকাশের পর থেকে তৃণমূল নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও গালিগালাজের মাধ্যমে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, শেখ হাসিনা ছাড়া দলের অন্য কোনো নেতার নেতৃত্ব বা বিবৃতি তারা মেনে নিতে প্রস্তুত নন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন এবং জীবন রক্ষার্থে তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে আওয়ামী

লীগের শীর্ষ নেতৃত্বের প্রতি তৃণমূলের ক্ষোভ ক্রমশ বেড়ছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই সময়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সংগঠনকে বছরের পর বছর ধরে অকার্যকর করেছেন, বিভক্তি এনেছেন এবং দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে সবার আগে আত্মগোপনে চলে গিয়েছিলেন। গত দশ মাসে তিনি দলের নেতাকর্মীদের খোঁজখবর না নেওয়ায় তৃণমূলের মধ্যে তার গ্রহণযোগ্যতা কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। ফেসবুক পোস্টের কমেন্টে একজন তৃণমূল কর্মী লিখেছেন, “আপনার নেতৃত্ব আর মানব না। শেখ হাসিনাই আমাদের একমাত্র নেত্রী। আপনারা কোথায় ছিলেন যখন আমরা রাস্তায় মার খাচ্ছিলাম?” একইভাবে, দলের আরেক শীর্ষ নেতা জাহাঙ্গির কবির নানকের বিবৃতিও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কোনো উৎসাহ সৃষ্টি করতে পারেনি। ড.

মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুঞ্জনের মধ্যে এই নেতারা একের পর এক বিবৃতি দিয়ে দলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করলেও, তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রতি বিরক্তি ও অবিশ্বাস প্রকাশ করছেন এবং তাদের প্রত্যাখ্যান করেছেন। একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ওবায়দুল কাদের আর নানকের মতো নেতারা দলের জন্য কিছুই করেননি। তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছেন। আমরা শুধু শেখ হাসিনার নেতৃত্ব চাই।” ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। ১০ মে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে এবং ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত

করে। এই পরিস্থিতিতে দলের তৃণমূল নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাদের অটল সমর্থন ব্যক্ত করলেও, ওবায়দুল কাদের ও জাহাঙ্গির কবির নানকের মতো নেতাদের প্রতি তাদের আস্থা হ্রাস পেয়েছে। সামাজিক মাধ্যমে তৃণমূল কর্মীদের প্রতিক্রিয়ায় দেখা যায়, তারা শেখ হাসিনার নেতৃত্বে দলের পুনর্গঠনের আশা করছেন। একজন কর্মী ফেসবুকে লিখেছেন, “শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কল্পনা করা যায় না। ওবায়দুল কাদেরের মতো নেতারা শুধু বিবৃতি দিয়ে নিজেদের বাঁচাতে চান।” আরেকজন লিখেছেন, “আমরা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছি। তিনি ফিরে এলে দল আবার শক্তিশালী হবে।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের বর্তমান সংকটের মূলে রয়েছে শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের দূরত্ব। শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের অন্য নেতারা

তৃণমূলের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। বিশ্লেষক আব্দুল লতিফ মাসুম বলেন, “শেখ হাসিনার নেতৃত্বের উপর তৃণমূলের এই নির্ভরতা দলের জন্য একটি চ্যালেঞ্জ। অন্য কোনো নেতা এখনো তাঁর স্থান পূরণ করতে পারেননি।” এদিকে, ওবায়দুল কাদের ও জাহাঙ্গির কবির নানকের বিবৃতি দলের ভেতরে বিভেদ আরও গভীর করছে। তৃণমূল নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তন শেখ হাসিনার নেতৃত্বের উপরই নির্ভর করছে বলে মনে করছেন অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি