ওআইসি’র সদস্যপদ ফিরে পেল সিরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫

ওআইসি’র সদস্যপদ ফিরে পেল সিরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ |
এক দশকেরও বেশি সময় পর ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া।ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের। গত শুক্রবার (৭ মার্চ) সিএফএম সভাটি ওআইসি সদর দফতর জেদ্দায় অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওআইসি। মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করে একে স্বাগত জানান। তিনি আরও বলেন, ‘এটি সিরিয়ার জনগণকে তাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করবে।’ তাহা বলেন, ওআইসি’তে সিরিয়ার সদস্যপদ দেশটিকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে রাজনৈতিক উত্তরণ সম্পন্ন করতে সাহায্য করবে- যা প্রতিষ্ঠান, আঞ্চলিক অখণ্ডতা ও রাষ্ট্রগুলোর মধ্যে মর্যাদা পুনরুদ্ধার নিশ্চিত

করবে। ওআইসি’র লক্ষ্য ও নীতিমালা বাস্তবায়ন এবং যৌথ ইসলামি কর্মকাণ্ড জোরদারে সিরিয়াকে পূর্ণ সহযোগিতা করতে তার প্রস্তুতির কথাও ব্যক্ত করেন তাহা। উল্লেখ্য, ২০১২ সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত করে ওআইসি। বিক্ষোভকারীদের ওপর তৎকালীন আসাদ বাহিনীর নৃশংস দমন-পীড়ন, বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন