এ-চালানের মাধ্যমে সরকারি ট্রেজারিতে শুল্ক-কর সরাসরি জমা চালু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

এ-চালানের মাধ্যমে সরকারি ট্রেজারিতে শুল্ক-কর সরাসরি জমা চালু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
নতুন অর্থবছরের শুরুতে আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর এ-চালানের (অটোমেটেড চালান) মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে এ-চালানের সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়ার এ ব্যবস্থা চালু করল জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এবং অর্থবিভাগের iBAS++ টিম। জাতীয় রাজস্ব বোর্ড শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায়। এখন থেকে যেকোনো সময়

যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ- চালানের মাধ্যমে জমা দেওয়া এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে। অর্থ বিভাগের iBAS++ স্কিমের এ- চালান সিস্টেম ও জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেশন সম্পন্ন করে iBAS++ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর ৩ জুলাই সোনালী ব্যাংক কাস্টমস হাউসসহ সকল তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সরাসরি সরকারি ট্রেজারিতে জমা করা শুরু হয়েছে। এদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি

টাকার বেশি কাস্টমস শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য