এরদোয়ানের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

এরদোয়ানের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরায়েলের সাথে ‘যুদ্ধের বৃত্ত প্রসারিত’ করতে চায় না, তবে যেকোনো আক্রমণের ‘আনুপাতিক’ জবাব দেবে তেহরান। সোমবার (১৬ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় পেজেশকিয়ান এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। পেজেশকিয়ান বলেন, ইসরায়েলি ‘আগ্রাসন’ ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী এবং সামরিক নেতাদের হত্যা করেছে। ‘ইরান এ যুদ্ধ শুরু করেনি, তবে আক্রমণের মাত্রার অনুপাতে প্রতিক্রিয়া জানাবে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ ‘কেবল আঞ্চলিক দেশগুলোর ওপর ইহুদিবাদী সরকারের আক্রমণ বন্ধের ওপর নির্ভর করছে।’ তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অনুসারে, এরদোগান পেজেশকিয়ানকে বলেছেন, তুরস্ক সংঘাত কমাতে

এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত। এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না... তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’ সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এ কথা বলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু