এবার সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক সাদপন্থিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪
     ৫:০৫ পূর্বাহ্ণ

এবার সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক সাদপন্থিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ | ৫:০৫ 190 ভিউ
এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর এ কর্মসূচি পালন করবেন তারা। গতকাল শুক্রবার সাদপন্থি কাকরাইল মারকাজ (কেন্দ্র) মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আযীমুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সম্প্রতি তাবলিগের অপর অংশ জুবায়েরপন্থিরা সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ করেন। এর পর থেকেই মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে গতকাল কাকরাইল মসজিদে বিশাল জামাতে জুমার নামাজ আদায় করলেন সাদ অনুসারীরা। হাজার হাজার মুসল্লি একত্রে কাকরাইল মসজিদে যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদপন্থিরা মসজিদে প্রবেশের সময় কিছুটা হট্টগোল হয়। তবে পরে কোনো সমস্যা হয়নি। এর আগে সকালে সাদপন্থিদের একটি

বিশাল দল মসজিদে প্রবেশ করে। মসজিদে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে হাজার হাজার মুসল্লি নগরীতে প্রবেশ করেন। এদিন সকালে রাজধানী ও এর আশপাশ থেকে মসজিদের দিকে যাত্রা শুরু করেন তারা। নিরাপত্তা নিশ্চিতে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় বলে সংবাদিকদের জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে– কাকরাইল মসজিদে চার সপ্তাহ থাকবেন জুবায়েরপন্থিরা আর দুই সপ্তাহ থাকবেন সাদপন্থিরা। গত মঙ্গলবার স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা মাওলানা জুবায়ের আহমদ সমর্থক ওলামা-মাশায়েখদের সঙ্গে বৈঠক করেন। এতে সিদ্ধান্ত হয়, তাবলিগ জামাতের দুটি পক্ষের বিরোধের সমাধানে আগামী বছর এপ্রিলে পদক্ষেপ নেবে সরকার। সে

পর্যন্ত দু’পক্ষই আগের নিয়মে কাকরাইল মসজিদে থাকবে, টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন করবে। আগের নিয়ম অনুযায়ী, কাকরাইল মসজিদ ও মারকাজ চার সপ্তাহ জুবায়েরপন্থিদের নিয়ন্ত্রণে থাকবে। পরের দুই সপ্তাহ থাকবে সাদপন্থিদের নিয়ন্ত্রণে। সাদপন্থিদের দুই সপ্তাহ আজ শুরু হওয়ার কথা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই সপ্তাহ শুরু উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে সাদপন্থিরা ঢাকায় আসেন। তারা কাকরাইল ও আশপাশের এলাকায় জড়ো হয়ে একত্রে মসজিদের দিকে যান। তারা প্রবেশের সময় কিছুটা হট্টগোল হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, সবাই জুমার নামাজ আদায় করেছেন। কোনো ঝামেলা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ