রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, রাশিয়া সামরিকভাবে শক্তিশালী একটি দেশ। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনে সেনা পাঠাবে না। রাশিয়ার হামলা ঠেকাতে দেশটিতে নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘এটা কখনোই ঘটবে না।’ মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এটাই ছিল নিরাপত্তা নিশ্চয়তা ইস্যুতে ট্রাম্পের প্রথম বক্তব্য। এ সময় তিনি আবারও প্রতিশ্রুতি দেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তিনি বৈঠক করিয়ে দেবেন, যদিও নিজে সরাসরি উপস্থিত থাকবেন না। ট্রাম্পের দাবি,

এ ধরনের বৈঠক হলে দ্রুত যুদ্ধ বন্ধ হতে পারে। পুতিনের সঙ্গে আলোচনায় জেলেনস্কিকে কিছুটা নমনীয় হওয়ার পরামর্শও দেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা সেনা পাঠাবে না, তবে ইউরোপের দেশগুলো চাইলে সেনা পাঠাতে পারে—সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। এ ছাড়া ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ও প্রচেষ্টা থেকে সরে আসার পরামর্শ দেন তিনি। ট্রাম্পের মতে, ইউক্রেনের ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা করা উচিত নয়। বরং তিনি বলেন, ইউক্রেন অনেক জায়গা ফিরে পাবে, আর তারা তাদের জীবন ফিরে পেতে চলেছে। তবে এটাও সত্য, রাশিয়া একটি শক্তিশালী সামরিক শক্তি—এটা মেনে নিতেই হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’