সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ August, ২০২৫

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ August, ২০২৫ |
সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আন্তর্জাতিক রুটে বিশেষ অফার ঘোষণা করেছে। রাউন্ড-ট্রিপ এবং ট্রানজিট ফ্লাইটে টিকিটের ভাড়ায় পাওয়া যাবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এই ছাড় ব্যবসা শ্রেণি ও সাধারণ যাত্রী শ্রেণি উভয়ের জন্য প্রযোজ্য হবে। টিকিট বুক করা যাবে সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয়কেন্দ্র থেকে। এই অফার অনুযায়ী বুকিং করতে হবে ১৭ থেকে ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে। ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ট্রানজিট যাত্রীরা সৌদিয়ার ডিজিটাল স্টপওভার ভিসা সুবিধাও পাবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে তারা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা থাকতে পারবেন। এ সময়ে তারা ওমরাহ আদায় করতে পারবেন এবং

দেশটি ভ্রমণ করার সুযোগও পাবেন। বর্তমানে সৌদিয়া চার মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। তাদের বহরে রয়েছে ১৪৯টি আধুনিক বিমান। সূত্র : খালিজ টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার