এবার বিশ্বমঞ্চে উপেক্ষিত হলেন নরেন্দ্র মোদি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

এবার বিশ্বমঞ্চে উপেক্ষিত হলেন নরেন্দ্র মোদি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে দেশটির গৌরব ও মর্যাদা বৃদ্ধি করতে কাজ করছেন, এবার এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যা তাকে বিশ্বমঞ্চে বেশ বিব্রত করেছে। ভারতের জন্য একাধিক কূটনৈতিক সাফল্য অর্জন করলেও, সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি পড়েছেন এক অস্বস্তিকর পরিস্থিতিতে, যা সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। ফ্রান্সের প্যারিসে সোমবার শুরু হয়েছে দুই দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শীর্ষ সম্মেলন, যেখানে বিশ্বের ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তারা এবং বৈজ্ঞানিকরা উপস্থিত ছিলেন। এই সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে যান নরেন্দ্র মোদিও। তবে, যে দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা মোদির জন্য বিশেষভাবে বিব্রতকর। এই সম্মেলনের একটি ভিডিওতে দেখা

যায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশে বসে আছেন নরেন্দ্র মোদি। এক পর্যায়ে সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপস্থিত হন। সবাই হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন, কিন্তু মোদি যখন হাত বাড়ান, তখন ম্যাক্রো তাঁকে একেবারে এড়িয়ে যান। এই অস্বস্তিকর পরিস্থিতি দেখে সবার চোখ আটকে যায়। যদিও মোদি দ্রুত নিজেকে সামলে নেন এবং পাশে বসে থাকা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ঘটনার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ম্যাক্রোর কূটনৈতিক অবজ্ঞা হিসেবে আখ্যায়িত করেছেন, আবার কিছু মানুষ মনে করছেন এটি অনিচ্ছাকৃত ঘটনার ফল। তবে একথা সত্যি, যে পরিস্থিতি মোদির জন্য যে কতটা লজ্জাজনক ছিল, তা পরিষ্কার। এটি

এমন এক ঘটনা, যা বিশ্বমঞ্চে একজন রাষ্ট্রপ্রধানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কনফারেন্স শেষে, আনুষ্ঠানিক ফটো সেশনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো আবারো মোদির পাশেই দাঁড়িয়েছিলেন। ফ্রান্স এবং ভারতের সম্পর্ক দীর্ঘকাল ধরে অত্যন্ত ঘনিষ্ঠ, বিশেষ করে প্রতিরক্ষা খাতে। দুটি দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে, এবং এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, বিশ্বনেতাদের সামনে মোদিকে উপেক্ষা করে ম্যাক্রো ভারতের জন্য কী বার্তা দিলেন, সেটি এখনও এক রহস্য। সেক্ষেত্রে, এর পরিণতি কী হতে পারে তা সময়ই বলে দেবে। তবে, একথা নিশ্চিত যে, এই ঘটনা মোদি এবং তার সরকারের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। ভারতের প্রধানমন্ত্রীর

জন্য এমন একটি পরিস্থিতি সত্যিই হতাশাজনক, বিশেষ করে যখন তিনি এতদিন ধরে দেশটির আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছিলেন। বিশ্বনেতাদের এমন আচরণ কূটনৈতিক সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, সেটিই ভবিষ্যতে পরিষ্কার হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”