এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ May, ২০২৫

এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৫ |
এবার যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতারা ও স্টুডিওগুলো অন্য দেশে গিয়ে কাজ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হলিউড। এর আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরে চীন ছাড়া অন্য দেশগুলোকে তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন। রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিচ্ছি, যেন তারা অবিলম্বে বিদেশে নির্মিত সব ধরনের চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করে।’ এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন ট্রাম্প

প্রশাসনের আগ্রাসী বাণিজ্যনীতির কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে আছে হোয়াইট হাউস। এর আগে গত মাসে চীন জানিয়েছিল যে, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা চলচ্চিত্রের সংখ্যা কমিয়ে আনবে। ট্রাম্প বলেন, আমেরিকার চলচ্চিত্রশিল্প দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিওগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের প্রণোদনা দিচ্ছে। তিনি আরও বলেন, হলিউডসহ যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে এই ধারা ক্ষতি ডেকে আনছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। শুল্ক আরোপের প্রভাব চলচ্চিত্র শিল্পে কীভাবে পড়বে কিংবা কীভাবে এটি কার্যকর করা হবে—তা স্পষ্ট করা হয়নি। তবে ট্রাম্পের পোস্টে টেলিভিশন সিরিজ সম্পর্কে কোনো উল্লেখ ছিল না—যা বর্তমানে অন্যতম জনপ্রিয় ও লাভজনক

শিল্পখাত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ